পুরোনো ছন্দে আবার প্রচার শুরু করলেন দুবারের বিধায়ক অসিত মজুমদার
দি নিউজ লায়নঃ ১০ বছরের চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বর্তমান প্রার্থী অসিত মজুমদার সোমবার ব্যান্ডেল কালি মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারের শুভ সুচনা করেন । একই সঙ্গে দেওয়াল লিখনে হাত লাগান ।এর পরে সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গজননীর চুঁচুড়া শহর সভানেত্রী স্বরস্বতী পাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মজুমদারের হাতে রাখি পরিয়ে দেন ।
পরে অন্যান্য প্রার্থীদের মতো চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের গলায় শোনা গেল জোরদার খেলা হবে । পরে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার এবং বঙ্গজননীর সভানেত্রী সরস্বতী পাল বলেন মা কালির মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলাম যেন মায়ের আশীর্বাদে আমাদের প্রার্থী তৃতীয় বারের জন্য জয়ী হয়।
সেই সঙ্গে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সেবা করার জন্য সুযোগ পায় তার জন্য তারা কালী মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে জানান।অসিত মজুমদার ওই মন্দিরে পুজো দিয়ে সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারের কাজ শুরু করেন। তিনি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে বাড়ি বাড়ি গিয়ে তাকে আশীর্বাদ করার জন্য আবেদন জানান।প্রচারে তিনি ভালো সাড়া পেয়েছেন বলে জানান।

Post a Comment